বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংক এশিয়া কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জাটিগ্রাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার ফরিদপুর রিজিওনাল অফিসার সাইফুর রহমান, জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ডা. মানব রঞ্জন ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুজ্জামান মিয়া, জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন মিয়া, ইউপি সদস্য রবিউল ইসলাম মিয়া, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং জাটিগ্রাম শাখার পরিচালক এস এম শফিকুল আলম ও রবিউল ইসলাম প্রমুখ।
ব্যাংক এশিয়ার এজেন্টগুলো সাধারণত স্কুল ব্যাংকিং, সঞ্চয়ী ও চলতি, মাসিক সঞ্চয়ী, মেয়াদী সঞ্চয়ী, নগদ জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ বিল গ্রহণ, পাসপোর্ট ফি গ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান, ভোক্তা ঋণ ও কৃষি ঋণ প্রদান, ডেবিট কার্ড প্রসেসিং সহ ব্যাংকিং সকল কার্যক্রম ও অন্যান্য সকল সুবিধা প্রদান করে থাকে।
এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতা সংক্রান্ত লেনদেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি