জয়পুরহাটে ১১ বছরের এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে পৌর শহরের হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার যমুনা সিং এর ছেলে। শিশুটিকে এমসি’র জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পৌর শহরের হাজীপাড়া এলাকায়।
জয়পুরহাটে থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, রবিবার দুপুরে ১১ বছরের কন্যা শিশুটিকে ফুসলিয়ে ফারুক তার বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফারুক হোসেন পালিয়ে যায়। খবর পেয়ে রাতে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং শিশুটিকে এমসি’র জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে রবিবার রাতে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি