লক্ষ্মীপুরে নিহত হিরামনির বাড়ি পরিদর্শন করলেন সাবেক এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরে ধর্ষনের শিকার নিহত নবম শ্রেনির শিক্ষার্থী হিরামনির বাড়ী পরিদর্শন ও তার কবর জিয়ারত করেছেন লক্ষ্মীপুর- রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা গোপীনাথপুর এলাকায় নিহতের মায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় হিরামনির ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। তিনি বলেন আজ সারা বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। এটি এখন ভাইরাসে পরিনত হয়েছে। যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা নাই, খোনে আইনের শাসন নাই, সেখানে এসব ঘটনা ঘটবেই। শাসকদল জনগনের নির্বাচিত জনপ্রতিনিধি নয়, যার ফলে তাদের চত্র ছায়ায় এমন ঘটনা ঘটে যাচ্ছে। আজ তাদের অশ্রয়পশ্রয়ে এমন বর্বর নগ্ন কাজ করে যাচ্ছে হায়নার দল। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ জুন বিকেলে হিরামনির নিজ ঘরে ধর্ষণের পর হত্যা করে দূর্বৃত্তরা। এঘটনায় পরের দিন সদর থানায় মা ফাতেমা বাদী হয়ে মামলা দায়ের করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর