বরিশালে ৭ রোগীর দালালকে কারাদন্ড

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের ভুল বুঝিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া দালাল আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ (৫ অক্টোবর) সোমবার হাসপাতালের বর্হিবিভাগে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেন।

অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রেপলিটন গোয়েন্দা পুলিশের এসআই মামুন ফরাজী জানিয়েছেন, আটককৃত সাতজন হলেন নাদিম (৪০), তানজিলা (১৮), সনিয়া (২৪), আসমা (৩২), মনিরুল ইসলাম (৩০), জহিরুল ইসলাম (৩০) ও বাবুল (৪০)। এরা গ্রামের সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ডায়েগস্টিক সেন্টারে নিয়ে তাদের টাকা-পয়সা হাতিয়ে নেন।

আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সূজা পাঁচজনকে একমাসের এবং দুইজনকে সাতদিনের কারাদন্ড প্রদান করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর