কিশোরগঞ্জে সরকারি কর্মচারী হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪ জনের

কিশোরগঞ্জের করিমগঞ্জের গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুর রহমান হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় মামলার সকল আসামী আদালতে উপস্থিত ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো কাশেম, নজরুল, লিটন, সাত্তার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলো খোকন, সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ। বাদী ও আসামীদের বাড়ি করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে।

আজ সোম বার সকালে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৮ আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামে বাদী নূরুন্নাহারের বসত ঘরে ২০০৬ সনের ২২ এপ্রিল রাত ১টার দিকে ডাকাতি করতে গিয়ে বাধা দিলে বাদীর স্বামী কে ছুরিকাঘাত করলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হয় বাদী নূরুন্নাহার।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৩ এপ্রিল করিমগঞ্জ থানায় ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এ এস পি রফিকুল ইসলাম মামলার সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ শুনান শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন ।বাদী পক্ষে ছিলেন এড. আবুসাইদ ইমাম এপিপি, আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. অশোক সরকার ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর