বেনাপোলে ২৪০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ আটক ১

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ মোঃ ফয়সাল শেখ(১৯)নামে একজন মাদক বহনকারী কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার(৫ অক্টোবর)ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক বহনকারী বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মজিদ হোসেন এর ছেলে ফয়সাল শেখ(১৯)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাদিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ একজন মাদক বহনকারী কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর