নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে ধর্ষন চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রধান আসামি বাদলকে ঢাকা হতে এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব।

এর আগে, রোববার এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ৯ জনকে আসামি করে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

উল্লেখ, রোববার এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। নয় জনকে আসামি করে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। নিষ্ঠুর ও বর্বর এ ঘটনার বিচার দাবি করেছেন সবাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর