শুভ জন্মদিন মাশরাফি বিন মোর্ত্তজা

আজ সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্ম মাশরাফীর। ৩৬ পেরিয়ে ৩৭ পা দিলেন ম্যাশ।

বয়স ভিত্তি ক্রিকেটের বাধা টপকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিষেক ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৯ পর্যন্ত ৩৬ টেস্টে খেলে নিয়েছেন ৭৮ উইকেট। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে কৌশিক থেকে সবার প্রিয় মাশরাফী বিন মোর্ত্তজা হয়ে উঠা।

২০০৯ সালে সর্বশেষ টেস্ট খেলেন। এরপর এলিট ফরম্যাটে আর ফেরা হয়নি। অপয়া ইনজুরির ঈর্ষায়। ৭ বার গুরুত্বর অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে। কিন্তু, অদম্য ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসের কারণেই মাশরাফী ফিরেছেন বার বার। অনেকটা ফিট থাকলেও, ২০১১ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। বুক ছাপা কষ্ট সহ্য করেছেন। তারপরেও দমিয়ে রাখা যায়নি মাশরাফী থেকে হয়ে উঠা সবার প্রিয় ম্যাশকে।

২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার লাল সবুজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যে এনে দিয়েছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুইবার এশিয়া কাপের ফাইনাল ছাড়াও, তার নেতৃত্বেই প্রথম আরাধ্য বহুজাতিক ট্রফি জেতে বাংলাদেশ। ৮৮ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে ৫০ ম্যাচে বাংলাদেশকে বিজয়ের উপলক্ষ্য এনে দিয়েছেন সবার প্রিয় ম্যাশ।

এ বছরের মার্চে অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু, ক্রিকেট এখনো ছাড়েননি। আরও খেলা চালিয়ে যাওয়া ইচ্ছে আছে মাশরাফীর। বর্তমানে নড়াইল -০২ আসনের সংসদ সদস্য হিসেবে সবার আস্থা ভাজন হয়ে উঠেছেন। প্রায় ২০ বছর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আজ বয়স বেড়ে দাঁড়িয়েছে ৩৭।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর