চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামী ও স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী (৫৮) ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।

গ্রামবাসী জানায়, ইয়ার আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন গতকাল সন্ধ্যায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ রোববার সকাল থেকে ওই বাড়িতে কাউকে আসা-যাওয়া করতে না দেখে এবং তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। সন্ধ্যায় জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি মেরে প্রতিবেশীরা দেখতে পায় স্বামী-স্ত্রীর লাশ ঘরের ভেতরে পড়ে রয়েছে। এরপর তারা খবর দিলে পুলিশ আজ সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য তাদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর