ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে আরিফ(২৭) নামের এক ব্যক্তির নিহত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) রাতে শহরের পৌরসভা শিমুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ পৌরসভার শিমরাইকান্দি এলাকার আজাদুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মার্কেটিং অফিসার পদে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চাষী ভবনের সামনে খাদ্য গুদামমুখী ট্রাকের সাথে শহরমুখী অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালককে স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা রাস্তায় আটকের করেন। আহত অবস্থায় এলাকাবাসী আরিফকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুররহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর