চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেস ভাড়া কমেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয় ক্যাম্পাস ও তার আশেপাশের বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন মেসের ভাড়া ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) ) বিশ্ববিদ্যালয় প্রশাসন, কটেজ মালিক সমিতি, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও থানার ওসির যৌথ সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বলেন, করোনা সমস্যার কারণে অধিকাংশ শিক্ষার্থী আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে। তাই ছাত্রদের কথা বিবেচনা করেই দীর্ঘদিন ধরে আমরা তাদের কাছে দাবী করে আসছিলাম। দীর্ঘ আলোচনার পরে ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়, থানা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে কটেজ মালিক সমিতির সাথে আজ একটি সভা হয়। এতে উভয় পক্ষ ৪০ শতাংশ ছাড়ে মেস ভাড়া নির্ধারণ করতে রাজি হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর