ঘুমের ওষুধ খাইয়ে ছাত্রকে বলৎকার, মাদ্রাসা শিক্ষক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে টানা ১৫ দিন ধরে এক ছাত্রকে বলৎকারের ঘটনায় শহিদুল্লাহ (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষকের দ্বারা আগেও একই মাদ্রাসার আরেক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।

আজ (রোববার) তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল্লাহ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত মারকাযুল কোরআন কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এর শিক্ষক।

ভুক্তভোগী ওই ছাত্রের পরিবার জানান,গত ১৫ দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ ছাত্রটিকে বলাৎকার করে আসছে। ব্যথা কমাতে ছাত্রটিকে ওষুধও সেবন করায় ওই শিক্ষক। ছাত্রটি মাদ্রাসা থেকে বাসায় চলে যেতে চাইলে তাকে ভয়-ভীতি দেখান শহিদুল্লাহ। কিন্তু রবিবার সুযোগ পেয়ে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর