বরগুনায় লুকোচুরির কথা বলে শিশু ধর্ষণ

বরগুনার তালতলীতে লুকোচুরির কথা বলে সাত বছর বয়সীব এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাদী হয়ে সোহেল প্যাদা নামের একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ শিশুটির বাবা।

জানা যায়, উপজেলার পূর্ব চুনাখালী গ্রামের দিনমজুরের সাত বছরের শিশুকন্যাকে তালতলী উপজেলার শারিকখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে সোহেল প্যাদা লুকোচুরি খেলার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বখাটের ধর্ষণে শিশুকন্যার রক্তক্ষরণ হয়। এ ঘটনা কাউকে বললে বখাটে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। বখাটের ভয়ে ওই শিশুটি এ ঘটনা কাউকে জানায়নি।

পরে যন্ত্রণা সইতে না পেরে শনিবার বিকালে শিশুটি নানির কাছে তলপেটে ব্যথার কথা জানায়। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার রাতে শিশুকন্যার বাবা বাদী হয়ে বখাটে সোহেল প্যাদাকে একমাত্র আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামি এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর