হবিগঞ্জে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় ২ জন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ। আর (রোববার) বিকাল ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার দীপছড়া এলাকার শাকিল মিয়া (২৫) ও তাঁর বন্ধু একই এলাকার হারুন মিয়া (২৫)।

জানা যায়, গত শুক্রবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের একটি বাড়িতে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে একদল যুবক। এ ঘটনায় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দামের নেতৃত্বে পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে অভিযুক্ত প্রধান আসামি শাকিল ও তাঁর বন্ধু হারুনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার মা ও মেয়েকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর