রাজউকের ডাটা এন্ট্রি অপারেটর ৭২ লাখ টাকার সম্পদের মালিক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রোববার (৪ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নারগিস সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, মোহাম্মদ মহিউদ্দিন নিজের ও স্ত্রীর নামে ১০ লাখ ৪২ হাজার ৭৩৬ টাকা মূল্যের অর্জিত অস্থাবর সম্পদের তথ্য দুদকে দাখিল করেছেন। অথচ তিনি ৭১ লাখ ৭৪ হাজার ৯১৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন যা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায়; তার নিজ নামে ও তার উপর নির্ভরশীল স্ত্রী মাহবুব আরার নামে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৭১ লাখ ৭৪ হাজার ৯১৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং তার অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার কুমতলবে তার ও তার স্ত্রী মাহবুব আরার নামে স্থাবর-অস্থাবর সম্পদে রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন, সেজন্য মামলাটি দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর