নেশা করতে না পেরে যুবকের আত্মহত্যা!

বগুড়ায় গলায় দড়ি দিয়ে সুমন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে শহরের ঠনঠনিয়া নতুনপাড়াস্থ তার নিজ ঘরে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। স্থানীয়দের ধারণা, নেশা করতে না পেরে সুমন আত্মহত্যা করতে পারে।

নিহত সুমন ওই এলাকার আমির আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, সুমন মাদকসেবী ছিল। মাদকের সহজলভ্যতা কমে যাওয়ায় নেশা করতে না পেরে হয়তো সে আত্মহত্যা করেছে।

জেলা পুলিশের মিডিয়া বিভাগের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘আত্মহননকারী সুমনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর