এবার লালন আখড়ায় তিরোধান দিবসের অনুষ্ঠানও হচ্ছে না

বাউল সাধক লালন শাহের আখড়া হিসাবে খ্যাত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচী বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (রোববার) বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলন করে এই তথ্য জানিয়েছেন লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন।

প্রতিবছরই লালন শাহের তিরোধান দিবসে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া লালন একাডেমি। তবে করোনা পরিস্থিতির কারণে আগামী পহেলা কার্তিক (১৭ অক্টোবর) এবারের ১৩০তম তিরোধান দিবসের সকল আয়োজন বন্ধ ঘোষণা করেছে কুষ্টিয়া লালন একাডেমি।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার ও লালন একাডেমির সদস্য সচিব ও এনডিসি তাইফুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর