চট্টগ্রামের ডিএম টেক্সটাইলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অবস্থিত ডিএম টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার) রাত সাড়ে ৭টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ব্যাপক ধোয়ায় সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীর। তবে সেখানে কোনো শ্রমিক আটকা পড়েছেন কিনা সে বিষয়ে এখন নিশ্চিত হওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এ বিষয়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর