ত্রিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার ১০দিন পর চিকিৎসাধীন অবস্থায় ত্রিশাল পৌর ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান সবুজের (১৮) মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর বটতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ত্রিশাল সরকারি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান সবুজসহ তিন বন্ধু মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনজনের মধ্যে মেহেদী হাসান সবুজ ও হাসানের প্রচুর রক্তক্ষরণে ফলে অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান সবুজ উপজেলার কাঁঠাল ইউনিয়নের বিলবোকা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর