গতমাসে সড়কে ঝরেছে ৩০৪ প্রাণ

গত সেপ্টেম্বরে দেশে ২৭৩টি পৃথক দুর্ঘটনায় ৩০৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ৪৯২ জন। এই মৃতের তালিকায় ৫৭ জন নারী ও ৩৮ শিশুও রয়েছে। এছাড়া ৯টি নৌ-দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১৪ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ১১টি পৃথক রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন।

আজ (রোববার) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১০৬ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় বাস যাত্রী ১৩, পিকআপ যাত্রী ৬, কাভার্ডভ্যান যাত্রী ২, মাইক্রোবাস যাত্রী ১২, প্রাইভেটকার যাত্রী ৫ ও অ্যাম্বুলেন্স যাত্রী ৬ জন মারা গেছেন। এর বাইরে ট্রলি যাত্রী ৮, সিএনজি যাত্রী ৭, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২৬, নসিমন-ভটভটি ৯, লেগুনা যাত্রী ৪ এবং বাই-সাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ১০৮টি (৩৯.৫৬ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৬৯টি (২৫.২৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৫৪টি (১৯.৭৮ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৪২টি (১৫.৩৮ শতাংশ) শহরের সড়কে সংঘটিত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর