হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। আজ (রোববার) দুপুরে উপজেলার রশিদপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জীপচালক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সঞ্জীত কর্মকার (৩৮) ও বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান শ্রমিক অঞ্জলী (৭০)।
পুলিশ জানায়, দুপুরে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসের সাথে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের রশিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জীপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জীপের চালক সঞ্জিত নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয় আরো ৫ জন।
বার্তাবাজার/এসজে