ব্রাহ্মণবাড়িয়ায় পাইপসহ ড্রেজার ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি থেকে মাটি তোলার দায়ে ২ হাজার মিটার পাইপসহ একটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বিলকেন্দুয়াই গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম. মশিউজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এসব মালামাল ধ্বংস করে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মশিউজ্জামান ড্রেজার ও পাইপ ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর