সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২নং আসামী ছাত্রলীগ কর্মী তারেকুল ইসলাম ওরফে তারেক ও ৬নং আসামী ছাত্রলীগের মাহফুজুর রহমান মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পাঁচদিনের রিমান্ড শেষে আজ (রোববার) দুপুরে তাদেরকে কড়া নিরাপত্তায় আনা হয় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে। সেখানে তাদের ইচ্ছানুযায়ী ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, তারা প্রত্যেকেই ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এর আগে গত শুক্র ও শনিবার মামলার ওপর ছয় আসামির রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হল- সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান রনি, মিছবাউর রহমান রাজন ও আইনুদ্দিন।
বার্তাবাজার/এসজে