শরণখোলায় উপনির্বাচনে প্রর্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বাগেরহাটের শরণখোলায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে প্রর্থীরা। রোববার প্রতীক বরাদ্দের পরে তারা এ প্রচারণা শুরু করেন।

ওই দিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেনজির আহম্মেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার। প্রর্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোঃ রায়হান উদ্দিন শান্তকে নৌকা, বিএনপি প্রার্থী খান মতিয়ার রহমানকে থানের শীষ ও জাতীয় পার্টির প্রর্থী এ্যাডঃ শহিদুল ইসলামকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া হয়। নিজ নিজ দলীয় প্রতীক পেয়ে মিছিল-মিটিং ও গণসংযোগের মাধ্যমে প্রর্থীরা তাদের প্রচারনা অনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।

বিকেলে আওয়ামী লীগের প্রার্থীর নৌকার সমর্থনে একটি মিছিল উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে পথ সভার মাধ্যমে মিছিল শেষ করে। পথ সভায় বক্তব্য রাখেন, নৌকার প্রর্থী মোঃ রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, বাদশা আলমগীর আলম, হুমায়ুন করিম সুমন, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জীবন, শরীফ খায়রুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিএনপির প্রার্থী খান মতিয়ার রহমান দলীয় কর্মী সভার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলীর বাসভবনে ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম লালের সভাপতিত্বে এ প্রচারনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ কাদের, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, রায়েন্দা ইউনিয়ন বিএনপি মিজানুর রহমান মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাওাদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহীম প্রমুখ।

আগামী ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা যাওয়ার পরে ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর