যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে মৃদুল (২৮) ও একই গ্রামের আজিজ মিয়ার ছেলে বিশাল হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইয়াবার প্রকৃত মালিক একাধিক মাদক মামলার আসামি ভবারবেড় গ্রামের সোহেল হোসেন। সোহেল ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। কিছু দিন আগেও সোহেলের স্ত্রী ইয়াব সহ গ্রেফতার হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান,এএসআই মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে ভবারবেড় গ্রামের মৃদুল মিয়ার বাড়ি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মৃদুলকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিশাল হোসেন নামে আর একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি স্বীকারোক্তিতে জানান, পুলিশ যে ইয়াবা উদ্ধার করেছে ওই ইয়াবার চালানটি সোহেলের।
তিনি আরো জানান, আসামিরা স্বীকারোক্তিতে যে সোহেলর নাম স্বীকার করেছে ওই সোহেলের নামে বেনাপোল পোর্ট থানায় কয়েকটি মাদক মামলাও রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুইজন ও পলাতক সোহেলসহ তিন জনের নামে মাদক মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস