আর্থিক সমস্যার কথা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় কটেজে বসবাসকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কটেজ মালিক সমিতি।
রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কটেজ মালিক সমিতি, হাটহাজারী উপজেলা প্রশাসনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি বলেন, করোনাকালে সারা দেশ আর্থিকভাবে চরম সংকটের সম্মুখীন হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও পড়ালেখার খরচ বহনে চরম বিপর্যে পড়েছে। তাই বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে দীর্ঘদিন থেকে আমরা কটেজ মালিক সমিতির সঙ্গে ৫০ শতাংশ ভাড়া মওকুফের বিষয়ে আলোচনা করে আসছিলাম। তাঁরা প্রথমে ২০ শতাংশ ভাড়া মওকুফে রাজি হলেও অবশেষে আজ ৪০ শতাংশ ভাড়া মওকুফ ও ছাড় দিতে সম্মত হয়েছেন।
শিক্ষার্থীদের সুুবিধার্থে এমন মানবিক বিচার বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মাননা স্বরূপ কটেজ মালিক সমিতিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
বার্তা বাজার / ডি.এস