ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাশঁহাটি এলাকায় অবস্থিত টার্গেট ফাইন ইন্ডাস্ট্রিজ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ২টার দিকে কারখানাটির সুতার গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
নান্দাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল মালেক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে কিশোরগঞ্জ থেকে আরও দুইটি ইউনিট এসে যুক্ত হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষর্দীরা জানিয়েছে, দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে গোডাউনের সব সুতা, জুট ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের সময় ৫ পোষাক কর্মী গুরুতর আহত হয়েছে। তাদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস