অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন প্রবাসীরা, যান চলাচল শুরু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বিমানের টোকেনের দাবীতে সৌদি প্রবাসীদের চলমান অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) পুলিশের অনুরোধের ঘন্টাখানেক পরে তারা অবরোধ প্রত্যাহার করলে আবার যান চলাচল শুরু হয় সেখান দিয়ে।

এর আগে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দাবিতে বিকেল পৌনে ৩টার দিকে সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন কয়েক হাজার প্রবাসী। তাদের এই অবস্থানের কারণে বন্ধ হয়ে যায় আশেপাশের সকল সড়ক। শুরু হয় তীব্র যানজটের।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ০৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে। ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হলেও অন্তত ১২ থেকে ১৫ হাজার মানুষ টোকেনের জন্য এসে জড়ো হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর