ডাকসুর সাবেক ভিপি ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা নুরুল হক নুরসহ ৬ জনকে গ্রেফতার করার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেছেন লালবাগ থানায় ধর্ষণের মামলা দায়ের করা সেই ঢাবি ছাত্রী।
আজ (রোববার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে তিনি এই আবেদন জমা দেন। বাদী পক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘পুলিশ অজ্ঞাত কারণে এখনও এরকম একটি মামলার আসামিদের গ্রেফতার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেফতার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হইতে পারেন।’
এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
বার্তাবাজার/এসজে