নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভোলার চরফ্যাশন নুরাবাদ ইউনিয়নে ভিজিডি ভিজিএফ কার্ড এর অনিয়মের কারনে চেয়ারম্যান আনোয়ার এর বিরুদ্ধে ভুক্তভোগীরা ইউএনও অফিসে বিক্ষোভ করেছে।

আজ রোববার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে, ঘটনা সুত্রে জানা যায় ভোলা চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে ডিজিএফ ভিজিডি কার্ড সংশোধন করার জন্য উপজেলা প্রশাসন নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে দায়িত্ব দেন, কিন্তু চেয়ারম্যান আনোয়ার হোসেন সংশোধন না করে, নিজ ইচ্ছামত স্বজনপ্রীতি করে তার নিজের আত্মীয়দের মাঝে কার্ড বিলিয়ে দেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার

এ বিষয়ে অভিযোগ কারী চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অস্বীকার করলে ও চরফ্যাশন উপজেলা ইউএনও অফিসে বেশ কিছু লোক কার্ড পাইনি এই কথা শুনেছি বলে জানান

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, বেশ কিছু লোক আমাদের কাছে ডিজিএফপ ভিজিডি কার্ডের সমস্যার অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছে তদন্ত করে জানা যাবে কি হয়েছে

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর