নীলফামারীর জেলার ১৭টি যুব সংগঠনের নেতৃত্বে করোনায় ক্ষতিগ্রস্থ ৩৭০ ব্যাক্তিকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সদর উপজেলার হরিবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬৪টি পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জিয়ারুল হক, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম নীলফামারীর সভাপতি সরোয়ার মানিক।
একই সময়ে ডোমার উপজেলায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ১০৬টি পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এস.এম হাবিব মর্তুজা, সামাজিক নিরিক্ষা কমিটির সভাপতি আজাদুল হক প্রামাণিক, সমাজ সেবক আতাউর রহমান প্রমূখ।
বার্তাবাজার/অমি