ট্রাম্পকে শেখ হাসিনার চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তাকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের মাধ্যমে পাঠানো চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার দ্রুত আরগ্য কামনা করেন।

চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার রাতে টুইট করে জানান যে, তার এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তার চিকিৎসক এই খবরের সত্যটা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর