ঈশ্বরগঞ্জে তিনটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিনটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকতে থাকা তিনটি সড়ক রোববার দুপুরে সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে তিনটি সড়ক সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমীর আলী মন্ডলের বাড়ি থেকে জিতু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৫০ লাখ ২২ হাজার টাকা ব্যায়ে এক কিলোমিটার সড়ক সংস্কার, আঠারবাড়ি রোড থেকে ধামদী বি.সি রাস্তা পর্যন্ত ৬৬৫ মিটার আরসিসি সড়ক ৬৩ লাখ ৫৮ হাজার টাকা ব্যায়ে নির্মাণ, চার নম্বর ওয়ার্ডেল আঠারবাড়ি সড়ক থেকে বায়তুল কুবা মসজিদ পর্যন্ত ৬১০ মিটার বি.সি রাস্তা প্রায় ৩২ লাখ ৯৪ হাজার টাকা ব্যায়ে নির্মিত হতে যাচ্ছে। রোববার দুপুরে সড়ক গুলো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার।

ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল হেকিম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা আবদুল জলিল, ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরে আলম, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর