মেহেরপুরে পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বারাকপুর কমিউনিটি ক্লিনিক মিলনায়তনে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেহেরপুর সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন।
সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন কয়েকজন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। আজ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে। এ বছর সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাস, ইন্সপেক্টর আব্দুল আওয়াল,ই পি আই সুপার আবদুস সালামসহ,আবু সামাইন উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি