অভিনব পন্থায় লুকিয়ে রাখা ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আটক

যশোরের চৌগাছায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলীমুন্নেছা রেক্সোনা(৪৫) নামে এক নারী মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত নারী মাদক সম্রাজ্ঞী হলেন, চৌগাছা থানাধীন চান্দাআফরা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী আলীমুন্নেছা রেক্সোনা(৪৫)।

চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, গোপন সংবাদে জানতে পারি আটককৃত নারী মাদক সম্রাজ্ঞি আলীমুন্নেছা রেক্সোনা বাড়িতে ফেনসিডিল ব্যবসা করে এবং তার ঘরের ভিতরে অভিনব পন্থায় ফেনসিডিল লুকানো আছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ভিকটিমকে হাতেনাতে আটক করা হয়। মাদক সম্রাজ্ঞী আলীমুন্নেছা রেক্সোনার নামে ইতিপূর্বে চৌগাছা থানায় আরো চারটি মামলা রয়েছে।

তিনি আরো জানান, আটক নারী মাদক সম্রাজ্ঞী’র নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর