৩৬ তম বাংলাদেশ কর্ম কমিশন (বিসিএস) ক্যাডার (কৃষি) এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে কীটতত্ত্ববিদ মো. এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোল্লা আল-মামুন নির্বাচিত হয়েছেন। রবিবার সকালে ওয়েব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ সভাপতি-১ হিসেবে মো. আরেফিন হাসান, যুগ্ম-সম্পাদক-১ হিসেবে মো. মাহমুদুল হাসান মিজান, কোষাধ্যক্ষ হিসেবে মো. আল-আমিন, প্রচার সম্পাদক হিসেবে মতিয়র রহমান এবং দপ্তর সম্পাদক হিসেবে শাওন মজুমদার নির্বাচিত হয়েছেন।
বার্তাবাজার/অমি