শিবগঞ্জে সরকারি রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাবারিপুরে সরকারি রাস্তা বন্ধ করে দোকান ঘড় র্নিমাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শনিবার ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, জাবারিপুর এলাকায় করতোয়া নদীর তিরবর্তী এলাকার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ঐ রাস্তার মুখে অবৈধভাবে দোকান ঘর নির্মান করছে জাবারিপুর এলাকার মৃতঃ খোরশেদ এর ছেলে সিরাজুল ইসলাম (৪৮)।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, সিরাজুল একজন আইন বিরোধী লোক। সে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও এলাকার অসামাজিক কাজের সাথে জড়িত। তার নামে আদালতে ৬/৭টি মামলা চলমান আছে। সে বর্তমানে ১০৪/২২০ এসটি বিস্ফোরণ মামলার পলাতক আসামি।

সিরাজুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে বিবাদীরা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছে।

জাবারিপুর এলাকার মনছের আলী বলেন, জনগণের চলাচলের সরকারি রাস্তায় অবৈধভাবে দোকান ঘড় নির্মাণের জন্য সিরাজুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর