জনবল সংকটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। ফলে স্বাস্থ্য সেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিন গড়ে এ হাসপাতালে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বর্হিবিভাগে জেলার ১ হাজার মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে।

হাসপাতাল সুত্রে জানা যায়, ২৫০ শয্যার এই হাসপাতালটিতে ১৮ টি মেডিকেল অফিসার পদের বিপরীতে ৯টি, ১০টি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে ৫টি এবং ১১টি জুনিয়র কনসালটেন্ট পদের মধ্যে ৬টি পদ শুন্য রয়েছে। আউটডোরে দৈনিক রোগীর ভীড় সামাল দিতে দায়িত্বরত চিকিৎসকদেরকে নাস্তানাবুদ হতে হচ্ছে। এছাড়াও

চিকিৎসক সংকটের পাশাপাশি ২টি ক্লিনার, ২টি আয়া এবং ৪টি ওয়ার্ডবয়ের পদ শুন্য থাকায় ইনডোরে ভর্তি থাকা ২ শতাধিক রোগীকে সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম বলেন, “হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারনে আমাদের প্রতিনিয়ত রোগীদের চাপ সামাল দিতে হচ্ছে। হাসপাতালের শুন্য পদগুলি পুরনের জন্য আমি ইতিমধ্যে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করেছি।”

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর