রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান চলছে

রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে।

আজ বোববার বেলা ১১টায় উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে এই অভিযান শুরু হয়।

এসময় ফুটপাত ও সড়কে রাখা নির্মাণসামগ্রী ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলছিল।

অভিযান শেষে মেয়র গণমাধ্যমকর্মীদের সঙ্গে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলবেন বলে ডিএনসিসির একটি সূত্র নিশ্চিত করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর