দোকান ঘরে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

বগুড়ার আদমদীঘিতে এক শিশুকন্যা (৮) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল রানা (৩৫) নামের এক কসমেটিক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক লম্পট সোহেল রানা উপজেলার হেলালিয়ার ছাতনী ঢেকড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

গতকাল শনিবার(৩ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘির হেলালিয়া স্টেশান বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ব্যবসায়ী সোহেল রানাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, শনিবার বিকেল ৫টায় আদমদীঘির হেলালিয়া বাজারের সোহেল রানার কসমেটিকসের দোকানে ছাতনী ঢেকড়া গ্রামের আট বছরের এক শিশু নেইলপলিস, মাথার ব্যান্ড, পুতুলসহ কিছু খেলনাসামগ্রী কেনে। এসময় দোকানী সোহেল রানা কৌশলে শিশুটিকে তার দোকান ঘরে ঢুকিয়ে অড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

বিষয়টি শিশুর পরিবারসহ আশেপাশের লোকজন টের পেয়ে সোহেল রানাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণের চেষ্টাকারী সোহেল রানাকে আটক করে।

তিনি জানান, রোববার জবানবন্দী গ্রহণের জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সোহেল রানাকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর