পাকুন্দিয়া থানায় নতুন ওসির যোগদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান। গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে তিনি পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি পাকুন্দিয়া থানাতেও পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকুন্দিয়া এবং বাজিতপুর থানায় দায়িত্ব পালনকালে মো. সারোয়ার জাহান ১০ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন।

এছাড়া তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর