পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুহুল আমিন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সে পাকুন্দিয়া পৌরসভার কুরতলা গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে।

অচেতন অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের আবু বক্করের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। অচেতন অবস্থায় দ্রুত তাকে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর