কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক গোলাগুলি, নিহত ২

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ২ পক্ষের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ রোহিঙ্গা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত কুতুপালং ক্যাম্পের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরসা ও মুন্না নামে ২ সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ১ রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।

নিহত নারীর নাম সমিরা আক্তার(৪১)।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর