বিশ্বে করোনাভাইরাসে একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭শ’ ৯১ জনের। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৬৮৫ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯৪২ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ২১ হাজার ৮৭৪ জন।
রবিবার (৪ অক্টোবর) করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্যা জানিয়েছে।
গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। ৯৩৭ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ১ লাখ ২ হাজারের কাছাকাছি। একদিনে আরও ৭শ’ ৪৯ জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ২ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।
বার্তাবাজার/কে.জে.পি