যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের শরীরে গত শুক্রবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর একে একে ট্রাম্পের শীর্ষস্থানীয় সহকর্মী ও দলের নেতৃস্থানীয়দের করোনা পজেটিভের খবর মিলছে।
যুক্তরাষ্ট্রে সদ্য নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারক কোনি ব্যারেটকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আরো ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়ান কোনওয়ে, রিপাবলিকান দলের চেয়ারওম্যান রনা ম্যাকডেনিয়াল, নির্বাচনী প্রচার উপদেষ্টা ক্রিস ক্রিস্টি ও ব্যবস্থাপক বিল স্টেপিয়েন, রিপাবলিকান দলীয় সিনেটর মাইক লি ও থম টিলিস এবং নটরডেম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জন জেনকিন্স।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস কাভার করা সাংবাদিকদের সংগঠন।
এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের করোনা শনাক্ত হলে ট্রাম্প দম্পতির করোনা পরীক্ষা করা হয় এবং স্থানীয় সময় গত শুক্রবার রাত ১টায় দুজনেরই করোনা পজিটিভ আসে।
বার্তাবাজার/কে.জে.পি