প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আজ কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ রবিবার (৪ অক্টোবর) কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন ড. মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা পৌঁছে দেবেন ড. মোমেন। আগামী ৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ মৃত্যুবরণ করায় দেশটির নতুন আমিরের দায়িত্ব পেতে যাচ্ছেন শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। তিনি সদ্যপ্রয়াত আমিরের সৎ ভাই।
বার্তাবাজার/অমি