আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রবিবার(৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শনিবার(৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, বসুন্ধরা গলি নিউমার্কেট এলাকায় ৩” ব্যাস পাইপলাইন হতে ২” ব্যাস X ৯ মিটার ও ১” ব্যাস X ৩ মিটার পাইপলাইন নির্মাণকাজের টাই-ইন-এর জন্য গাউছিয়া, নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর