আজ থেকে সীমিত আকারে শুরু ওমরাহ

আজ রবিবার (৪ অক্টোবর) থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সীমিত পরিসরে ফের শুরু হতে যাচ্ছে ওমরাহ। আজ শুরু হওয়া প্রথম ধাপের ওমরাহ আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। করোনার কারণে তিন ধাপে ওমরাহ পালনের পরিকল্পনা করা হয়েছে।

প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিই এ সুযোগ পাবেন। বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রথম স্তরে প্রতিদিন ৬ হাজার লোক ৬ ধাপে ভিন্ন ভিন্ন সময়ে ওমরাহ আদায় করতে পারবেন। প্রতি ১ হাজার লোক ওমরাহ আদায়ের জন্য ৩ ঘণ্টা সময় পাবেন। প্রথম স্তরে শুধু সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন।

সাধারণ ধারণক্ষমতার ৩০ ভাগ তথা ৬ হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবেন।

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে ২য় স্তরে ওমরাহ পালন। ধারণ ক্ষমতার ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন। এরপর এক নভেম্বর থেকে ৩য় স্তরে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর