সাভার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে গুলিবর্ষণ

ঢাকার সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে আশুলিয়ার বাইপালের বসুন্ধরা এলাকায় অবস্থিত তার ভাড়া দেওয়া বাড়িতে এই হামলা চালানো হয়। খবর পেয়ে সেখানে পুলিশ ও র‍্যাব অবস্থান করছে।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় একই এলাকার এম এ মতিন ও তার দুই সঙ্গী ইয়াসিন এবং বিপ্লবকে বিয়ে হুমকি দেয়। খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে মতিন তার লোকজন নিয়ে চলে যায় । এসময় শাহাদাৎ হোসেন বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে শুরু করলে তাকে লক্ষ্য করে মতিন কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান বেঁচে গেলেও গুলি এসে তার বাড়িতে লাগে।

এ বিষয়ে শাহাদাৎ হোসেন খান বলেন, এম এ মতিন এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন । এসময় মতিন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) জিয়াউল ইসলাম বলেন, গুলি ছোঁড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর