রাজধানীতে যুবককে গলা কেটে হত্যা

রাজধানীতে শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকার বাসিন্দা। তিনি নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী জোসনা বেগম জানান, গাজীপুরে একটি কাজ সেরে বাসায় আসার পর আবার বাসা থেকে বেরিয়ে যান শিরু মিয়া। পরে রাত ৯টার দিকে তার মৃত্যুর খবর পান তারা।

নিহতে ছেলে মামুন বলেন, ‘বাবা বাসা থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর একজন ফোন দিয়ে জানায় বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।’

হত্যার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে।হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর